আজ , , ,

শরীয়তপুরে পূবালী ব্যাংকের প্রি-ফরেন এডুকেশন লোন ও ডিজিটাল প্রোডাক্ট ক্যাম্পেইন

তরুণ প্রজন্মকে ব্যাংকিং খাতে উদ্বুদ্ধ করতে পূবালী ব্যাংক পিএলসি, শরীয়তপুর শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রি-ফরেন এডুকেশন লোন ও ডিজিটাল প্রোডাক্ট ক্যাম্পেইন।
সোমবার (১৯ মে) সকালে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক, পূবালী ব্যাংক পিএলসি, শরীয়তপুর শাখার শাখা ব্যবস্থাপক গৌতম চন্দ্র পাল এবং প্রধান কার্যালয়ের এডিসি বিভাগের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ হারুন-অর-রশীদ।
অনুষ্ঠানে শরীয়তপুর সরকারি কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার জন্য সহজ শর্তে ঋণ এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবাসমূহ সম্পর্কে জানানো হয়।

Share this news as a Photo Card


৩১ আগস্ট ২০২৬

রাজনগরে হাজী আব্দুল মালেক মাস্টারের সপ্তম মৃত্যু বার্ষিকী উদযাপন

www.hongkar.com |
dailyhongkar