আজ , , ,

ভেদরগঞ্জে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ

ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের আয়োজনে উপজেলার ১০০ সুস্থ ও অসচ্ছল মানুষের মাঝে শুকনো খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) ভেদরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তন থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণে জন্য এ সহায়তা প্রদান করা হয়।
ভেদরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অঃদাঃ) মোঃ ইশ্রাফিল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল বাসার, উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান তালুকদার রতন, আহবায়ক কমিটির সদস্য আসলাম মাঝি, বিএম মোস্তফা, যুবদলের সাধারণ সম্পাদক ফারুক তালুকদার।

Share this news as a Photo Card


০৬ আগস্ট ২০২৬

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে মানবতার আলো ফাউন্ডেশনের র‌্যালি

www.hongkar.com |
dailyhongkar