আজ , , ,

ভেদরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজারে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১০ আগস্ট) সকালে সখিপুর বাজারে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নিউ ঢাকা বেকারিকে পণ্যের মোড়ক ও লেবেলিং সংক্রান্ত নিয়ম না মানায় ১০ হাজার টাকা, দেওয়ান ফার্মেসিকে যথাযথ পরিবেশ (এসি সুবিধা) নিশ্চিত না করায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, আবদুল্লাহ সুইটমিটকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করায় ১০ হাজার টাকা এবং সুমন সুইটমিটকে জন্মদিনের কেকে ক্ষতিকারক উপাদান ব্যবহারের অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বাজারের আরও কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। অভিযানে সহযোগিতা করেন র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্য কামরুল হাসান এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা বশির আহমেদ।
অভিযান প্রসঙ্গে জান্নাতুল ফেরদৌস বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং ব্যবসায়ীদের পণ্যের মান, মূল্য, মেয়াদসহ সব বিষয়ে সচেতন থাকার জন্য অনুরোধ জানান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরণের অভিযান পরিচালনা করা হচ্ছে।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

www.hongkar.com |
dailyhongkar