শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ হযরত আলী প্রিন্স মাদবর এর উপরে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
গত সোমবার বিকালে কলেজ রোডে নড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বছরের শিক্ষার্থী মোঃ হযরত আলী প্রিন্স (সিজান) মাদবর এর উপরে সন্ত্রাসী হামলা হয়।
আগে থেকে উত পেতে থাকা বহিরাগত কয়েক জন সন্ত্রাসী হযরত আলী সিজান কে লক্ষ করে পথ গতিরোধ করে পিছন থেকে এসে হামলা করে।
তারা বলে তোর বাবাকে তো দেখি বিভিন্ন জায়গায় মিছিল মিটিংয়ে স্লোগান দিতে তুই এখানে কি করস। এই কথা বলে ১০-১২ জন আমার উপরে হামলা করে। হামলায় আমার মাথায় গুরুতর ও শরীরের বিভিন্ন জায়গায় নিলা ফোলা জখম হয়। আমাকে উদ্ধার করতে আসা আমার ২ বন্ধুর উপরও হামলা করে ।
এসময় আমাদের চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে মাজেদা হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় ৩জন জন গুরুতর আহত হয়। আহতরা হলো মোঃ হযরত আলী প্রিন্স (সিজান) মাদবর, নিশাদ শিকদার ও মোঃ সৈকত হোসেন।