আজ , , ,

নিষিদ্ধ কার্যক্রমে অংশগ্রহণ, শরীয়তপুরে ছাত্রলীগ কর্মী আটক

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগে শরীয়তপুর জেলা ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৫ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পালং মডেল থানা পুলিশ সোহান পাহাড় নামে ওই কর্মীকে আটক করে। আটককৃত সোহান উত্তর বালুচড়া এলাকার দুলাল পাহাড়ের ছেলে। তিনি শরীয়তপুর সরকারি কলেজের ডিগ্রি শেষবর্ষের পরীক্ষার্থী এবং বর্তমানে তার পরীক্ষা চলমান রয়েছে।
পুলিশ জানায়, আটক সোহান পাহাড়ের বিরুদ্ধে পূর্বে এনসিপি নেতাকর্মীদের মারধরের অভিযোগ রয়েছে। এছাড়াও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণের প্রমাণ পাওয়ায় তাকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, সোহান পাহাড় এনসিপি নেতাকর্মীদের মারধরের মামলার এজাহারভুক্ত আসামি। পাশাপাশি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণের প্রমাণ পাওয়ায় তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card


২৬ আগস্ট ২০২৬

কিস্তি ক্রেতাদের আর্থিক ও সামাজিক সুরক্ষায় ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’

www.hongkar.com |
dailyhongkar