আজ , , ,

ভেদরগঞ্জে অগ্রণী যুব সংগঠনের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ

ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি ইউনিয়নের চরচান্দা অগ্রণী যুব সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপণ ও স্থানীয় ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে সংগঠনের মাঠে ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা রাসেল মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন, সরকারি এম এ রেজা কলেজের অধ্যক্ষ মোঃ সাঈদুর রহমান, চরচান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ আলী তারা, সংগঠনের সাধারণ সম্পাদক আক্তার হোসেন।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে বেসরকারি প্রাথমিক বৃত্তি পেল ১৯৭ শিক্ষার্থী

www.hongkar.com |
dailyhongkar