আজ , , ,

গ্যাস-বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে আমরা উদ্বিগ্ন: বিরোধী দলীয় চীফ হুইপ

অন্তবর্তী সরকারের সময় গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১২০০ টাকা। ২-৩ দফায় দাম বাড়িয়ে তার মূল্য সরকারি ভাবে ১৮০০ টাকা করা হয়েছে। এখন সিন্ডিকেটের মাধ্যমে বাজারে গ্যাস ২৫০০ থেকে ২৬০০ টাকায় বিক্রি হয়। এমনি ভাবে বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং সার ডিলারের দলীয়করণের মাধ্যমে মানুষের পকেট কাটা হচ্ছে। এই সব বিষয় নিয়ে আমরা উদ্বিগ্ন বলে জানিয়েছেন এনসিপি’র আহবায়ক নাহিম ইসলাম এমপি। তিনি মঙ্গলবার (১৩ অক্টোবর) শরীয়তপুর পৌরসভা অডিটরিয়ামে শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত আইন-শৃঙ্খলার অবনতি, জ¦ালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে অনিয়ম, চাকরি ক্ষেত্রে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে নাগরিক সভায় বিরোধী দলীয় চীফ হুইপ প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এনসিপি শরীয়তপুর জেলা শাখার আহবায়ক এ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব সবুজ তালুকদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা সারজিস আলম, রফিকুল ইসলাম আদিবসহ ছাত্র শক্তি, যুব শক্তি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card


২৫ আগস্ট ২০২৬

আইনমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি দিলেন শরীয়তপুর দলিল লেখক সমিতি

www.hongkar.com |
dailyhongkar