আজ , , ,

ডামুড্যায় বকেয়া আদায়ে জেলা-রেজিস্টারের চিঠি, এখনও নিশ্চিত হয়নি আদায়

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের পাশর্^বর্তী রাস্তার পাসে নির্মিতি দোকান ঘরের বকেয়া আদায়ে নোটিশ করা হয়েছে। এই পর্যন্ত কোন কোন বকেয়া আদায় হয়নি এমন তথ্য নিশ্চিত হয়েছে জেলা- রেজিস্ট্রারের কার্যালয় থেকে। বকেয়া আদায়ে ব্যর্থ হলে চাহিদা সম্পন্ন ব্যবসায়ীদের মাঝে দোকান ঘর বরাদ্দ দেওয়ার আবেদন জানিয়েছেন প্রকৃত ব্যবসায়ীরা।
ডামুড্যা উপজেলা সাব-রেজিস্ট্রার শীবেন্দু মজুমদার সাক্ষরিত নোশি থেকে জানা যায়, উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের পাশর্^বর্তী সরকারী রাস্তা সংলগ্ন ৩ শতাংশ জমির উপর ১২টি টিনের ঘর নির্মাণ করে মো. নুর মোহাম্মদ রাড়ী, মো. সিরাজুল ইসলাম বেপারী, মো. মিজানুর রহমান, আ. রশিদ ছৈয়াল, মো. আতাউর রহমান উকিল, আমির হোসেন সরদার, মো. সিরাজ বেপারী, মো. মোসলেম ছৈয়াল, মো. মোক্তার হোসেন মিয়া, আব্দুর রহমান মুন্সী ও আ. সামাদ হাওলাদারদের মাঝে লীজ বরাদ্দ দেওয়া হয়। বিগত ৫ বছর ধরে লীজ গ্রহীতারা লীজ বরাদ্দের অর্থ পরিশোধে ব্যর্থ হয়। তাই জেলা-রেজিস্ট্রারের নির্দেশে চলতি মাসের ১০ তারিখ লীজ গ্রহীতাদের বকেয়া রাজস্ব পরিশোধের জন্য নোটিশ করা হয়।
ডামুড্যা বাজারের ব্যবসায়ী ও লীজ গ্রহীতাদের কাছ থেকে ভাড়ায় নেওয়া ব্যবসায়ীরা জানায়, যারা জেলা- রেজিস্ট্রার অফিসের লীজের মাধ্যমে দোকন গ্রহণ করেছেন তাদের অনেকেই ব্যবসায়ী না। লীজে পাওয়া সেই দোকান প্রকৃত ব্যবসায়ীদের কাছে বেশী অর্থে ভাড়া দিয়ে চলছে। এমতাবস্থায় প্রকৃত ব্যবসায়ীদের মাঝে লিজ বরাদ্দ দিলে কোন বকেয়া থাকবে না। ব্যবসায়ীরাও স্বাচ্ছন্দে ব্যবসা করতে পারবে।
‘মোসাদ্দেক হোসাইন মেহেদি’ নামে একব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুকে নোটিশটি আপলোড করেন। সেই থেকে বিষয়টি সরগরম হয়ে উঠেছে কমেন্টের মাধ্যমে। তবে এই বিষয়ে লীজ গ্রহীতারা কোন মন্তব্য করতে রাজী হয়নি।
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য জেলা-রেজিস্ট্রার হেলেনা পারভীন এর কার্যায়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মুঠো ফোনে কল করে জানা যায় আগামী ২৪ আগস্ট পর্যন্ত বকেয়া পরিশোধের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে যারা বকেয়া পরিশোধে ব্যর্থ হবে তাদের লীজ বাতিল হবে। এক পর্যায়ে সাব-রেজিস্ট্রি অফিসটি বাউন্ডারি দেয়ালে আবদ্ধ করা হবে তখন সকল প্রকার লিজ বাতিল করা হবে।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

www.hongkar.com |
dailyhongkar