ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় শরীয়তপুরের ডামুড্যায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
ডামুড্যা উপজেলা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সালাহউদ্দিন আইয়ুবী’র সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ফ্যামিলি কার্ড শুমারির সদস্যসচিব মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুর রহমান, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা সৈয়দ জিল্লুর রহমান মধু, আলমাস সরকার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ৭ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
‘ফ্যামিলি কার্ড কর্মসূচি: স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ এই লক্ষ্যকে সামনে রেখে কর্মসূচির তথ্য সংগ্রহ ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।