আজ , , ,

ভেদরগঞ্জে নারী সমাবেশ অনুষ্ঠিত

শরীয়তপুর জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় (জিপিএমএস) কর্মপরিকল্পনার ২০২৬-২০২৭ অর্থবছরের আওতায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে ভেদরগঞ্জে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দিনব্যাপি ভেদরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল।
প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, নারীর জন্য গাড়ি, পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন কার্যক্রম, ডেঙ্গু প্রতিরোধ, গুজব প্রতিরোধে, যুবসমাজকে মাদকমুক্ত রাখা ও নৈতিকতার পূনরুজ্জীবন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ইতোমধ্যে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অংশগ্রহণকারীগণকে অবহিত করেন।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমাবেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এম. রাফসান রাব্বি, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সুজা উদ্দীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার। এছাড়াও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত নারী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শাহিন মিয়া। অনুষ্ঠানের শেষে বিষয়ভিত্তিক ডকুমেন্টারিসহ নানান সামাজিক সচেতনতামূলক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

Share this news as a Photo Card


০৫ আগস্ট ২০২৬

নড়িয়ার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে প্রবাসী বিএনপি নেতার খাদ্যসামগ্রী বিতরণ

www.hongkar.com |
dailyhongkar