আজ , , ,

ভেদরগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৬ জেলে আটক

ভেদরগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দকৃত জাল ধ্বংস করা হচ্ছে। ছবি-দৈনিক হুংকার।

ভেদরগঞ্জের পদ্মানদীতে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ বাস্তবায়নের লক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে ৬ জেলেকে আটক করে। এসময় ২ লক্ষ মিটার কারেন্ট জাল, ১টি মাছ ধরার ট্রলার ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। (১৭ অক্টোবর সন্ধ্যা থেকে ১৮ অক্টোবর দুপুর) পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। পরে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সিদ্দিক এর নেতৃত্বে আটক জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেককে ১০ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দ করা জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট, মাছ গুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়। ট্রলারটি পরে নিলামে বিক্রি করা হবে বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল্লাহ আল ইমরান।

Share this news as a Photo Card


২২ আগস্ট ২০২৬

এ্যাড. আব্দুর রাজ্জাক শিকদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar