শরীয়তপুর-৩ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ডামুড্যায় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা করেছেন জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ আজহারুল ইসলাম।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১২ টায় ডামুড্যা হরিসভা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ সুধীর চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী গোবিন্দ চন্দ্র সাহা, জেলা জামায়াত ইসলামীর নেতা কাজী ইলিয়াস, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা সাইফুল ইসলাম, পৌরসভা আমির আতিকুর রহমান কবির সহ অন্যান্য হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় গণ।
মতবিনিময় সভায় মুহাম্মদ আজহারুল ইসলাম বলেন, আমরা চাই আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। আর কোন হানাহানি চাইনা আমরা, এ দেশে সকল ধর্মের লোকজন কে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।