আজ , , ,

সিনেট জাতীয়তাবাদী ঐক্য পরিষদের শরীয়তপুর জেলা পরিচালনা কমিটি গঠন

আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু, সদস্য সচিব আব্দুল হক। ছবি-দৈনিক হুংকার।

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ইলেকশন-২০২৬ উপলক্ষে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের শরীয়তপুর জেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবসহ মোট ২১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১০ অক্টোবর মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী ঐক্য পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ইলেকশন ২০২৬ পরিচালনা কমিটির ফরিদপুর বিভাগের দায়িত্ব প্রাপ্ত খোন্দকার মাশুকুর রহমান (মাশুক) উক্ত কমিটি অনুমোদন করেন।
প্রকাশিত কমিটির তালিকা অনুযায়ী আহ্বায়ক হলেন, শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক ও শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দীন (কালু), যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবর রহমান মাদবর এবং সদস্য সচিব হলেন, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আবদুল হক।
কমিটির সদস্যরা হলেন শাহ মোঃ আব্দুস সালাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম, মোঃ দুলাল খান, অধ্যাপক সাইদুল হক মোল্লা, অ্যাডভোকেট লুৎফর রহমান ঢালী, মহিউদ্দিন বাদল বেপারী, এস এম বজলুর রশিদ, কমরুল হাসান ভুট্টু, মঞ্জুরুল ইসলাম, ডা. মোঃ মফিজুর রহমান স্বপন, মাহাতাব উদ্দিন, মাস্টার শাহীন হাওলাদার, নাছির উদ্দিন সিকদার, মোঃ ইজাজুল ইসলাম মামুন, এ.বি.এম. বজলুর রশিদ, সাঈদ মাহমুদ, মোঃ রাসেল মিয়া ও আব্দুল মাজেদ মাস্টার।
কমিটির তালিকায় শরীয়তপুর সদর, জাজিরা, ভেদরগঞ্জ, সখিপুর, ডামুড্যা, গোসাইরহাট ও নড়িয়া এলাকার নেতৃবৃন্দের নাম উল্লেখ রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ইলেকশনকে সামনে রেখে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও নির্বাচনী কর্মকাণ্ডে সমন্বয় সাধনে এ কমিটি ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Share this news as a Photo Card


২৬ আগস্ট ২০২৬

শরীয়তপুর জেলা আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের ৪১ সদস্যের কমিটি অনুমোদন

www.hongkar.com |
dailyhongkar