আজ , , ,

জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় দুইদিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত

জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে শরীয়তপুরের নড়িয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‘কমিউনিটি ট্রান্সফরমেশনের জন্য জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় আগাম পদক্ষেপের প্রসার’ (পিআরওএএসিটি) প্রকল্পের আওতায় ‘অংশগ্রহণমূলক সমন্বিত ঝুঁকি বিশ্লেষণের ওপর স্থানীয় সম্প্রদায়ের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এ কর্মশালা গত ১৭ ও ১৮ আগস্ট শরীয়তপুরের নড়িয়া উপজেলার ইসলামিক ফাউন্ডেশন মডেল মসজিদে সকাল ১০টা থেকে বিকেল সারে ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) কর্মশালাটির আয়োজন করে। রামরুর জেলা সমন্বয়ক জানায়, কর্মশালায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণমূলক সমন্বিত ঝুঁকি বিশ্লেষণ, জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি এবং সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট এর উদ্যোগে ‘পিআরওএএসিটি’ প্রকল্পটি বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো গঙ্গা ও সিন্ধু নদী অববাহিকায় বসবাসরত জলবায়ু ও পরিবেশগত ঝুঁকির সম্মুখীন স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধি করা। পাশাপাশি দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণে স্থানীয় জনগোষ্ঠীকে সক্ষম করে তোলাও প্রকল্পটির অন্যতম লক্ষ্য।
প্রকল্পটি বাংলাদেশের সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ ও শরীয়তপুর জেলায় বাস্তবায়িত হচ্ছে। শরীয়তপুর জেলায় প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা হিসেবে রামরু দায়িত্ব পালন করছে। স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে নড়িয়ায় এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় স্থানীয় পর্যায়ে ঝুঁকি চিহ্নিতকরণ, আগাম প্রস্তুতি গ্রহণ এবং জলবায়ু ও পরিবেশগত ঝুঁকির কারণে সৃষ্ট সম্ভাব্য সামাজিক সংকট মোকাবিলায় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরণের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠী দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় আরও প্রস্তুত ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম খান প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক, জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, আইনশৃংখলা রক্ষাবাহিনীর প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
এছাড়াও রামরু’র সংশ্লিষ্ট প্রকল্পের ডিরেক্টর, প্রোগ্রাম মেরিনা সুলতানা, প্রকল্প ব্যবস্থাপক মোঃ মাহমুদুল হাসান রকি, রিসার্চ এসোসিয়েট মাজহারুল ইসলাম হৃদয়, ফিল্ড প্রজেক্ট অফিসার নাজমুল হক, মনিটরিং অ্যান্ড এভালুয়েশন অফিসার রাইসা রহমান, ফিল্ড ফ্যাসিলিটেটর নাদিয়া আক্তার রিয়া, রামরুর শিক্ষানবিশ কর্মী কোলিন বুরলো সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়ায় মামলা তুলে না নেওয়ায় বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar