আজ , , ,

ভেদরগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের প্রস্তুতি সভা

তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়াপ্রতিভা খুঁজে বের করতে এবং তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে শুরু হতে যাচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’। প্রতিযোগিতাটি সফল ও উৎসবমুখর করতে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সিদ্দিক।
সভায় জানানো হয়, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ টুর্ণামেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগামী ১০ সেপ্টেম্বর তিনি ভার্চ্যুয়ালি প্রতিযোগিতাটির শুভ উদ্বোধন করবেন। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থী এতে অংশ নেওয়ার সুযোগ পাবে। এ প্রতিযোগিতায় ছেলেদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হলেও মেয়েদের জন্য তা রাখা হয়েছে ঐচ্ছিক।
টুর্ণামেন্টে ছেলে-মেয়ে উভয় বিভাগেই দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে। খেলা পরিচালনার সুবিধার্থে নির্ধারণ করা হয়েছে আলাদা ভেন্যু।
এবার উপজেলার ভেদরগঞ্জ শহীদ ইমাম হোসেন আকাশ মিনি স্টেডিয়াম ছারাও সখিপুর হাবিব উল্ল্যহ কলেজ এবং ডিএমখালি শহীদ সিরাজ সিকদার কলেজ মাঠে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সংশ্লিষ্টদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় খেলোয়াড় বাছাইয়ে স্বচ্ছতা বজায় রাখা, অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং মাঠ প্রস্তুত করাসহ নানাবিধ নিয়মকানুন ও দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মূল টুর্নামেন্ট শুরুর আবহ তৈরিতে আগামী সেপ্টেম্বর মাসে শুরু হবে।
প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল বাসার, সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গিয়াসউদ্দিন, সখিপুর থানা বিএনপি’র আহবায়ক এস এম এ হামিদ, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য আসলাম মাঝি, সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলী হোসেন সহ উপজেলার সকল স্কুল কলেজের প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও ক্রীড়া শিক্ষকগণ।

Share this news as a Photo Card


২৬ সেপ্টেম্বর ২০২৬

নদীতে গোসল করতে গিয়ে গৃহবধু নিখোঁজ, একদিন পর ভেসে উঠলো মরদেহ

www.hongkar.com |
dailyhongkar