আজ , , ,

এ্যাড. আব্দুর রাজ্জাক শিকদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাবেক আইনজীবী এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক শিকদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট শনিবার বিকেল ৪টায় শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির এ্যাডভোকেট সুলতান হোসেন মিঞা সভাকক্ষে মুকুল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রয়াত এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক র্শিকদারের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তাঁর ছোট ভাই চর গোবিন্দপুর উচ্চ বিদ্যারয়ের সাবেক প্রধান শিক্ষক মজিবুর রহমান শিকদার, ভাতিজা কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মজিবুর রহমান, ছাত্র সাহিত্যিক ও লেখক শ্যাম সুন্দর দেবনাথ, ছাত্র অসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা অনিক ঘটক চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সিনিয়র এ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরী, এ্যাডভোকেট আজিজুর রহমান রোকন, প্রমূখ।
জানা যায়, এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক শিকদার ১৯৪১ সনে মাদারীপুর সদর জেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষকতা পেশাকে ভালোবেশে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি আইন পেশায় থাকা অবস্থায় ২০১২ সনের ২১ মার্চ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এছাড়াও তিনি সাহিত্য অঙ্গণে একজন যোদ্ধা ছিলেন বিধায় তার প্রাক্তন ছাত্র ও সহযোদ্ধাদের সম্মিলিত প্রচেষ্টায় ১৫তম মৃত্যুবার্ষিকী স্মরণ করে রাখার একটি প্রস্তুতি চলছে।
প্রস্তুতি সভা থেকে প্রয়াত এ্যাভোকেট আব্দুর রাজ্জাক শিকদারের স্মৃতিচারণ করে তার ছাত্র, সহকর্মী ও সহযোদ্ধারা বলেন, তিনি একজন ধর্মনিরপেক্ষ মানসিকতা সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। শিক্ষকতা পেশায় থাকা অবস্থায় তিনি ছাত্রদের সাথে বন্ধত্বসুলভ আচরণের পাশাপাশি দৈনন্দিন পড়া আদায় করে নিতেন। তিনি সাহিত্য অঙ্গণে বিশেষ ভূমিকা রেখেছেন। তার লেখা সাহিত্যকর্ম বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে বলেও দাবী করেন স্মৃতিচারণের মাধ্যমে।
প্রস্তুতি সভা থেকে তাঁর ছেলে ওহেদুজ্জামান চাঁন শিকদার ও এ্যাডভোকেট শহিদুজ্জামান তারা তাদের প্রয়াত পিতার ১৫তম মৃত্যুবার্ষিকী সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

জাজিরায় রান্নাঘরে মজুত ছিলো বিপুল পরিমাণ ককটেল, বিস্ফোরণে আহত গৃহবধূ

www.hongkar.com |
dailyhongkar