আজ , , ,

নড়িয়ার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে প্রবাসী বিএনপি নেতার খাদ্যসামগ্রী বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও টানা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের অসহায় ও নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন, নড়িয়া উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক পাঁচগাও, চন্ডিপুর, জিয়া স্মৃতি সংসদের সভাপতি, ইতালি প্রবাসী বিএনপি নেতা শফিকুল ইসলাম মিলন ছৈয়াল।
মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় কেদারপুর ইউনিয়নের প্রায় ৬০০ ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন করেন, কেদারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ফকির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শোভন খান।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা শরীফ বেপারী, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আজিজ ছৈলাল, সাংগঠনিক সম্পাদক জালাল শেখ, বিএনপি নেতা মোক্তার ছৈয়াল, ইউনিয়ন য্বুদলের যুগ্ম আহবায়ক নাঈম ছৈয়াল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টির কারণে অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। সেই সংকটময় সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব এবং তাদের পাশে থাকার প্রত্যয় থেকেই এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এব্যাপারে বিএনপি নেতা শফিকুল ইসলাম মিলন ছৈয়াল বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। যতটুকু সামর্থ্য রয়েছে, তা নিয়েই আমরা অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। প্রায় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য মো. সফিকুর রহমান কিরণ মহোদয়ের নির্দেশে আমি এ মহৎ কাজ করে চলছি।

Share this news as a Photo Card


১৯ আগস্ট ২০২৬

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

www.hongkar.com |
dailyhongkar