দেশব্যাপি একযোগে সকল এলাকার খানা-পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু উপলক্ষে ভেদরগঞ্জে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ২ টায় কেন্দ্রীয় ভাবে সমাজকল্যান মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপির নেত্বত্বে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এ সময় ভেদরগঞ্জ প্রান্তে উপজেলা নির্বাহী অফিসার এর সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন, নির্বাহী অফিসার মোঃ আবুবকর সিদ্দিক, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সুজা উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তাহমিনা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান তালুকদার রতন, আহবায়ক কমিটির সদস্য আসলাম মাঝি, বিএম মোস্তফাসহ উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ।
কনফারেন্সে জানানো হয়, চলতি বছরের মধ্যে দেশের ফ্যামিলি কার্ড সম্পন্ন হবে। তবে অতিদিরদ্র, দরিদ্র ও ঝুঁকিপূর্ণরা এ অনুদান পাবেন। জরিপের ডাটাএন্টিতে ৮৫ নিচে নাম্বার প্রাপ্তরা ভাতার আওতায় আসবে। আর ২০২৯ সালের মধ্যে সবার হাতে ফ্যামিলি কার্ড পৌছে দেয়া হবে।