কিস্তিতে পণ্য কেনা গ্রাহকদের আর্থিক ও সামাজিক সুরক্ষা দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। দেশের বিভিন্ন ওয়ালটন প্লাজার নির্ধারিত আউটলেটে চালু করা হয়েছে ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’ সেবা। এর আওতায় শিক্ষাখাত, স্বাস্থ্যখাত ও কেনাকাটায় বিশেষ ছাড়সহ নানা সুবিধা পাবেন কিস্তি ক্রেতারা।
ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ জানায়, সুরক্ষা কার্ডের আওতায় সারাদেশে কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ ৩ হাজারের বেশি ক্লিনিক, শিক্ষা প্রতিষ্ঠান ও শপিং মলে কার্ডধারীরা ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
শুধু তাই নয়, কিস্তি চলাকালীন কোনো গ্রাহক অথবা তার পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে নির্ধারিত নীতিমালা অনুযায়ী ২৫ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি মৃত গ্রাহকের দাফন বা সৎকারের জন্যও থাকবে আর্থিক সহায়তা। যোগ্যতা অনুযায়ী মৃত গ্রাহকের পরিবারের সদস্যদের জন্য ওয়ালটন প্লাজায় চাকরির সুযোগও রাখা হয়েছে।
এছাড়া সুরক্ষা কার্ডধারীরা পরবর্তীতে ওয়ালটন প্লাজা থেকে নতুন পণ্য কেনার সময় বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন।
শরীয়তপুর পৌর এলাকার ফায়ার সার্ভিসের বিপরীতে অবস্থিত ওয়ালটন প্লাজাসহ সারাদেশের সকল ওয়ালটন প্লাজার নির্ধারিত আউটলেটে এ সেবা পাওয়া যাচ্ছে।
ওয়ালটন প্লাজায় টিভি, ফ্রিজ, এসি, ফ্যান, মোবাইল ফোন, ল্যাপটপসহ বিভিন্ন ধরণের ইলেকট্রনিক ও গৃহস্থালি পণ্য পাওয়া যাচ্ছে। গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী এসব পণ্য নগদ ও কিস্তিতে কেনার সুযোগ রয়েছে।
ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ আরও জানায়, গ্রাহকদের আধুনিক প্রযুক্তিপণ্য সহজলভ্য করার পাশাপাশি কিস্তিতে পণ্য কেনা গ্রাহকদের বাড়তি সুবিধা, আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’ চালু করা হয়েছে।
শরীয়তপুর ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. আসাদুল্লাহ বলেন, “কিস্তিতে পণ্য কেনা গ্রাহকদের বাড়তি সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতেই ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’ চালু করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহক ও পরিবারের সদস্যরা শিক্ষা, স্বাস্থ্য ও কেনাকাটায় বিশেষ ছাড়সহ বিভিন্ন সুবিধা পাবেন। পাশাপাশি কিস্তি চলাকালীন কোনো গ্রাহক বা পরিবারের সদস্যের মৃত্যু হলে নীতিমালা অনুযায়ী আর্থিক সহায়তা, দাফন বা সৎকারে সহযোগিতা এবং যোগ্যতা অনুযায়ী পরিবারের সদস্যদের চাকরির সুযোগ রয়েছে। আমরা চাই, ওয়ালটনের গ্রাহকরা পণ্য কেনার পাশাপাশি সামাজিক ও আর্থিক নিরাপত্তার সুবিধাও পান।