আজ , , ,

বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভেদরগঞ্জে দিনব্যাপি কর্মসূচি

বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে ব্যাপক কর্মমূচি হাতে নিয়েছে ভেদরগঞ্জ উপজেলা বিএনপি।
১ সেপ্টেম্বর দিনটি পালন উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল ভাবে বাস্তবায়নে শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় প্রস্তুতি সভা করেছে ভেদরগঞ্জ উপজেলা বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগি সংগঠন।
উপজেলা বিএনপি’র আহবায়ক হাবিবুর রহমান তালুকদার রতন এর সভাপতিত্বে তার বাসভবনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিক দল, মহিলা দল, জাসাস নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আবুল হাসেম ঢালী, আসলাম মাঝি, আনিছুর রহমান স্বপন সরদার, জয়নাল আবেদীন দুলাল সরদার, যুবদলের সাধারণ সম্পাদক ফারুক তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জ্বল সরদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম হাওলাদার, সাধারণ সম্পাদক কামাল রাড়ীসহ ছাত্রদল, মহিলাদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভেদরগঞ্জ উপজেলায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
১ সেপ্টেম্বর সকাল ৬টায় উপজেলা বিএনপি’র কার্যালয়সহ সকল ইউনিয়নের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন।
১ সেপ্টেম্বর সকাল ৯ টায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রুপকার, বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী ‘গণতন্ত্রের মা’ মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ। এর পরে প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা ও আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ এমপি। এছারাও বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও গৃহীত হয়েছে।

Share this news as a Photo Card


০৬ আগস্ট ২০২৬

শরীয়তপুরে গণমিছিল-পূর্ব সমাবেশে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

www.hongkar.com |
dailyhongkar