আজ , , ,

শরীয়তপুরে মসজিদের ইমামের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি মুসল্লীদের

শরীয়তপুর সদর উপজেলার বাইশরশি জামে মসজিদের ইমাম ও রাজগঞ্জ ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী সুপার মাওলানা এনামুল হকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবিতে প্রতিবাদ জানিয়েছেন মসজিদের মুসল্লী, স্থানীয় এলাকাবাসী ও সহকর্মীরা। ৫ আগস্ট বুধবার রাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তারা এ দাবি জানান এবং মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন।
বক্তারা দাবি করেন, মাওলানা এনামুল হক দীর্ঘদিন ধরে সুনাম, সততা এবং নিষ্ঠার সঙ্গে ইমামতি ও শিক্ষকতার দায়িত্ব পালন করে আসছেন। তাদের ভাষ্য, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তারা আরও দাবি করেন, তাঁকে রাজনৈতিক ভাবে সম্পৃক্ত হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে, যদিও স্থানীয় ও সহকর্মীদের দাবীমতে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।
মুসল্লী, এলাকাবাসী ও সহকর্মীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত না হলে অবিলম্বে মামলা প্রত্যাহার করে মাওলানা এনামুল হকের নিঃশর্ত মুক্তি নিশ্চিত করা হোক।
এ বিষয়ে রাজগঞ্জ ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোসলেউদ্দিন বলেন, মাওলানা এনামুল হক দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে শিক্ষকতা করে আসছেন। তিনি শিক্ষার্থীদের আপন সন্তানের মতো স্নেহ করেন এবং শিক্ষার্থীরাও তাঁকে পিতৃতুল্য সম্মান করেন। পাশাপাশি আশপাশের কয়েকটি মসজিদে তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনাম ও সততার সঙ্গে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর সুনাম নষ্টের জন্য মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। তার নিশর্ত মুক্তি দাবি করছি।”
প্রতিবাদকারীরা আশা প্রকাশ করেন, ন্যায়বিচারের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট পালং মডেল থানায় দায়ের হওয়া একটি মামলায় পুলিশ মাওলানা এনামুল হককে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে বেসরকারি প্রাথমিক বৃত্তি পেল ১৯৭ শিক্ষার্থী

www.hongkar.com |
dailyhongkar