শরীয়তপুর জেলার আইন শৃঙ্খলা কমিটির জুলাই মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ আগস্ট) বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক তাহসিনা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, কৃষিকার্ড, জেলে কার্ড, ফ্যামিলি কার্ডসহ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহম্মেদ। বক্তব্য রাখেন জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি মজিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আবুল হোসের সরদার, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ শাহ আলম মিয়া। এসময় সকল উপজেলা নির্বাহী অফিসারগণসহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলার আইন শৃঙ্খলা, নারী ও শিশু নির্যাতন মাদক, চুরি, ইভটিজিংসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে কিশোর বাইকার, মাদক আর সড়ক যোগাযোগ যাতায়াতের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।