আজ , , ,

ভেদরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর এর দাফন সম্পন্ন

বালাদেশ জাতীয়তাবাদী যুবদল ভেদরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাদ আসর সরকারি এমএ রেজা কলেজ মাঠে জানাজা নামাজের পরে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার পাশে তাকে দাফন করা হয়। রামভদ্রপুর ইউনিয়ন পরিষদে ৯ নং ওয়ার্ডের বার বার নির্বাচিত আমৃত্যু সদস্য ও ভেদরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় বারডেম হাসপাতালে ইন্তেকালে করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ কন্য ও এক পুত্র রেখে গেছেন। ৯০’র গণআন্দোলনে সাহসী এ ছাত্রনেতা জাহাঙ্গীর এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ। এ ছারাও শোকবার্তা পাঠিয়েছেন,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ তাঁর রূহের মাগফেরাত কামনা করে বলেন, সহযোদ্ধা জাহাঙ্গীর আলম দালাল জাতীয়তাবাদী যুবদলের একজন নিবেদিত প্রাণ সংগঠক ছিলেন। সুস্থ থাকাবস্থায় স্বৈরাচার পতন আন্দোলন সহ গণতান্ত্রিক সকল আন্দোলনে তাঁর ভূমিকা ছিল সর্বমহলে প্রশংসিত। অদম্য সাহসী এই সহযোদ্ধার অভাব সহজে পূরণ হবার নয়। মহান আল্লাহ তায়ালা আমাদের সহযোদ্ধা জাহাঙ্গীর আলম দালালকে জান্নাতের সর্বোচ্চ শিখরে স্থান দিন এবং পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের ধৈর্যধারণের তৌফিক দিন। আমিন। আরও শোক জানিয়েছেন জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ, সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল কবির, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান রতন, আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আবুল হাসেম ঢালী, আসলাম মাঝি, বিএম মোস্তফা।

Share this news as a Photo Card


০১ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

www.hongkar.com |
dailyhongkar