জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় ২০২৬-২৭ অর্থবছরে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে শরীয়তপুন জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় ১৮ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টায় সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ মিলনায়তনে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত ফ্যামিলি সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল। প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লিখিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, নারীর জন্য গাড়ি, পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন কার্যক্রম, ডেঙ্গু প্রতিরোধ, গুজব প্রতিরোধে, যুবসমাজেকে মাদকমুক্ত রাখা ও নৈতিকতার পূনরুজ্জীবন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ইতোমধ্যে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অংশগ্রহণকারীগণকে অবহিত করেন। সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কোহিনূর খানমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুর রশিদ, সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের শিক্ষক সহযোগি অধ্যাপক দেলোয়ার হোসেন, সহকারি অধ্যাপক রুহুল আমিন ও শান্তা দত্ত। এছাড়া সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের শিক্ষকবৃন্দসহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত ফ্যামিলি সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা তথ্য অফিসার শাহিন মিয়া। অনুষ্ঠানের শেষে বিষয়ভিত্তিক ডকুমেন্টারিসহ নানান সামাজিক সচেতনতামূলক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।