আজ , , ,

ভেদরগঞ্জে বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান

ভেদরগঞ্জ উপজেলায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে ‎উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে উপজেলার শহীদ ইমন হোসেন আকাশ মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান।
ভেদরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গিয়াসউদ্দিন আহমেদ এর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক হাবিবুর রহমান তালুকদার রতন, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য, বিশিষ্ট ফুটবলার ও ক্রীড়া সংগঠক আসলাম মাঝি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ মস্তফা কামাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলী হোসাইন মুজাহিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ক্রীড়া শিক্ষকগণ।
এবারের প্রতিযোগিতায় উপজেলার ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক ক্রীড়াবীদ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে।

Share this news as a Photo Card


৩১ আগস্ট ২০২৬

রাজনগরে হাজী আব্দুল মালেক মাস্টারের সপ্তম মৃত্যু বার্ষিকী উদযাপন

www.hongkar.com |
dailyhongkar