আজ , , ,

শরীয়তপুরে গণমিছিল-পূর্ব সমাবেশে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শরীয়তপুরের জাজিরা উপজেলায় ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ১১ দলীয় ঐক্য জোট।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কে এম মকবুল হোসেন। তিনি বলেন, গতকাল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাজিরা উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে গণমিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। একই সময়ে নিকটবর্তী টিএন্ডটি মোড় এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পাল্টা কর্মসূচি পালন করছিল।
তিনি অভিযোগ করেন, গণমিছিল শুরুর আগে নেতাকর্মীদের জন্য অপেক্ষারত অবস্থায় বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী হঠাৎ মডেল মসজিদ এলাকায় প্রবেশ করে ১১ দলীয় ঐক্য জোটের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে একজন সাংবাদিকসহ জোটের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এছাড়াও, গত ৫ আগস্ট সকালে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনারও তীব্র নিন্দা জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা খলিলুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস জেলার সভাপতি মাওলানা সাব্বির আহমেদ উসমানী, সেক্রেটারি হাফেজ মোঃ দবির হোসেন, জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম, পৌরসভা জামায়াতের আমির আঃ জব্বার মীর, জেলা কর্ম পরিষদের সদস্য মোঃ দেলোয়ার হোসেন সহ ১১ দলীয় ঐক্য জোটের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং শরীয়তপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Share this news as a Photo Card


০৪ সেপ্টেম্বর ২০২৬

গোসাইরহাটে জয়ন্তী মেডিকেল সেন্টারের উদ্বোধন

www.hongkar.com |
dailyhongkar