আজ , , ,

শরীয়তপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে শরীয়তপুর জেলা বিএনপি। উপলক্ষে ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।
শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লার সভাপতিত্বে ও শরীয়তপুর সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুর সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি শাহ মো. আব্দুস সালাম, এডভোকেট জাহাঙ্গীর আলম কাসেম, মোফাজ্জল হোসেন ফকির, আবুল হোসেন সরদার, আব্দুল মান্নান মাদবর, এবিএম হারুন অর রশিদ, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আ. জব্বার খান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল খান, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাদল। এসময় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


১৮ আগস্ট ২০২৬

শরীয়তপুরে নকল পণ্য বিক্রি করায় এক বছরের কারাদন্ড, পণ্যসহ পিকাপ জব্দ

www.hongkar.com |
dailyhongkar