সদ্য প্রকাশিত এমবিএস পরীক্ষার ফলে কৃতিত্বের সাথে পাস করেছে সুমাইয়া শ্রাবণী।
সে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাজনপুর গ্রামের মরহুম ডাঃ খলিলুর রহমান মৃধার নাতনী। বিশিষ্ট সমাজসেবক এ্যাডভোকেট শাহজালাল মৃধা ও মৌসুমী সুলতানার জেষ্ঠ কন্যা।
শ্রাবণী তার শিক্ষা জীবনের প্রতিটি স্তরে সাফল্যের স্বাক্ষর রেখে আজকের এ কৃতিত্ব অর্জন করেন। সে ঢাকার ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে পিএসসিতে গোল্ডেন জিপিএ-৫, জিএসসিতে গোল্ডেন জিপিএ-৫, এসএসসিতে- গোল্ডেন জিপিএ-৫ ও এইচএসসি-গোল্ডেন জিপিএ-৫ লাভ করেন। এর পরে ভর্তি হন-হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে।
সুমাইয়া শ্রাবণী তার শিক্ষা জীবনের সাফল্যের জন্য তার মা-বাবা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আল্লাহর রহমতে ভবিষ্যতে একজন মানবিক মানুষ হয়ে আদর্শ চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। এর জন্য সবার দোয়া ও ভালোবাসা প্রত্যাশী।