আজ , , ,

বার্সেলোনায় শরীয়তপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

স্পেনের বার্সেলোনায় বসবাসরত শরীয়তপুর জেলার প্রবাসীদের সংগঠন শরীয়তপুর জেলা সমিতি (বার্সেলোনা)-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি প্রধান উপদেষ্টা আশরাফুল হক মোল্লার উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মীর হোসেন হাওলাদার সভাপতি এবং সুমন মোল্লা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন কমিটিতে শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম মোল্লার বড় ভাই আমির হোসেন মোল্লা সহ-সভাপতি এবং তাঁর মেজো ভাই এমারাত হোসেন মোল্লা সদস্য নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক এমারাত হোসেন মোল্লা।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে উপস্থিতরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বার্সেলোনায় বসবাসরত শরীয়তপুরের প্রবাসীদের ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে বেসরকারি প্রাথমিক বৃত্তি পেল ১৯৭ শিক্ষার্থী

www.hongkar.com |
dailyhongkar