আজ , , ,

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষেআলোচনা সভা ও পুরস্কার বিতরণ

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহউদ্দিন আইয়ুবী’র সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, বিএনপি নেতা সৈয়দ জিল্লুর রহমান মধু, আলমগীর হোসেন মাদবর ও আইসিটি কর্মকর্তা লিটন মুন্সী।
বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীশিক্ষার প্রসার এবং সমাজে কন্যাশিশুর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Share this news as a Photo Card


০৪ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে ইসলামী আন্দোলনের সম্মেলন, সদর ও পৌর শাখায় নতুন নেতৃত্ব

www.hongkar.com |
dailyhongkar