আজ , , ,

মা ইলিশ রক্ষায় নৌ-পুলিশের সফল অভিযান

মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের আটক নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি- দৈনিক হুংকার।

শরীয়তপুরের পদ্মা ও মেঘনা নদীর ৭১ কিলোমিটার জুড়ে মা ইলিশ রক্ষায় অভিযান চলছে। অভিযান পরিচালনায় বিশেষ ভূমিকায় রয়েছে নৌ পুলিশ। নৌ-পুলিশ তাদের সর্বোচ্চ চেষ্টায় ইলিশ রক্ষায় নদীতে অবস্থান করছেন। মা ইলিশ শিকার না করতে বিভিন্ন মাধ্যমে সচেতন করেছেন জেলেদের। অভিযান চলাকালে মা ইলিশ ক্রয়-বিক্রয় বা পরিবহন না করার জন্যও জনসাধারণকেও সচেতন করেছেন নৌ পুলিশ।
গত ৮ অক্টোবর থেকে শরীয়তপুরের পদ্মা ও মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় কাজ করে চলেছেন জাজিরা অঞ্চলে মাঝিরঘাট, সুরেশ^র ও নরসিংহপুর ফাঁড়ির নৌ-পুলিশ।
ইতোমধ্যে সুরেশ^র নৌ পুলিশ পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৭১ জন জেলে কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০টি নিয়মিত মামলা দিয়ে ও ১৩ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে। মা ইলিশ শিকার কালে জেলেদের কাছ থেকে ১৮টি ট্রলার, ৩ লাখ ৪০ হাজার মিটার জাল ও ৪৬ কেজি মাছ উদ্ধার করেছে। অভিযান অব্যাহত রেখে মা ইলিশ রক্ষার শেষ মিনিট পর্যন্ত নিরলস দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন সুরেশ^র নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান।
অপর দিকে নরসিংহপুর নৌ পুলিশ পদ্মা ও মেঘনায় অভিযান চালিয়ে ৪৫ জন জেলেকে মা ইলিশ শিকার কালে আটক করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়েছেন। এই পর্যন্ত মামলা হয়েছে ৬টি, জাল আটক করেছে ৭৫ হাজার মিটার। একই অভিযানে মা ইলিশ শিকার কাজে ব্যবহৃত ২৯টি নৌকা ১টি স্পিডবোর্ট আটক করেছে জেলেদের কাছ থেকে। মা ইলিশ রক্ষায় অভিযান শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে জানিয়েছেন নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা।
একই ধারায় অভিযান পরিচালনা করে মা ইলিশ রক্ষায় কাজ করে যাচ্ছেন জাজিরার মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনজার্জ কংকন কুমার বিশ^াস ও তার টিম।

Share this news as a Photo Card


১৮ আগস্ট ২০২৬

শরীয়তপুরে তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar