আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে, শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন মোঃ মনসুর আহমেদ খান। ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় ব্যক্তিবর্গের সাথে কথা বলে জানাযায়, ১৪২ নং মনসুর নগর হাজি আঃ গফুর খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মনসুর আহমেদ খান। চরভাগা ইউনিয়নের সম্মানিত মুরব্বি, যুবসমাজ, মা-বোনসহ সর্বস্তরের জনগণের ভালোবাসা তার প্রতি আছে। যার ফলে তিনি দলীয় মনোনয়ন পেলে সর্বাধিক ভোটের ব্যবধানে বিজয় লাভ করবেন বলে তারা মনে করেন।
স্থানীয় মুরব্বি আবুল হোসেন বলেন, মোঃ মনসুর আহমেদ খান দীর্ঘদিন শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে রাজনীতি শুরু করে বর্তমানে সখিপুর থানা বিএনপির যুগ্ন আহবায়ক পদে দায়িত্ব পালন করছেন। তিনি ছোট বেলা থেকেই রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। রাজনৈতিক জীবনে বিভিন্ন দায়িত্ব পালন এবং এলাকার মানুষের সঙ্গে থেকে কাজ করার অভিজ্ঞতা তাকে জনসেবার প্রতি আরও দায়িত্বশীল করেছে বলে জানাযায়।
দেওয়ান কান্দি গ্রামের ফারজানা আক্তার বলেন, আমরা মনে করি মোঃ মনসুর আহমেদ খান, জনপ্রতিনিধিত্ব কে শুধু একটি পদ বলে মনে করেন না, তিনি মনে করেন এটি মানুষের আস্থা, ভালোবাসা ও অধিকার রক্ষার দায়িত্ব। তিনি সুযোগ পেলে একটি সুন্দর, আধুনিক, উন্নত ও জনবান্ধব চরভাগা ইউনিয়ন গড়ে তোলার স্বপ্ন নিয়েই কাজ করবেন।
তিনি আরো বলেন, আমরা মনে করি মনসুর খান নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও সামাজিক উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করবো ইনশাআল্লাহ। সরকারি সুযোগ-সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে বিষয়েও দায়িত্বশীল ভূমিকা পালনের করবেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করবেন।
মনসুর আহমেদ খান বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া কোনো মহৎ উদ্যোগ সফল করা সম্ভব নয়। তাই চরভাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের মূল্যবান দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি। আপনাদের পরামর্শ ও মতামতকে সম্মান করে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ গঠনে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও ঐক্যের মাধ্যমে চরভাগা ইউনিয়নকে আরও উন্নত ও বাসযোগ্য করে গড়ে তুলতে ইউনিয়নবাসীর সহযোগিতা চাই। বিএনপিতে তার অবস্থান সম্পর্কে বলেন, আমি সখিপুর থানা বিএনপির যুগ্ন আহবায়ক, শরীয়তপুর জেলা বিএনপির সদস্য, সাবেক সহ-সভাপতি জেলা যুবদল, সাবেক সিনিয়র সহ-সভাপতি ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদল, সাবেক যুগ্ন আহবায়ক সরকারি এমএ রেজা কলেজ ছাত্রদল, প্রতিষ্ঠাতা সভাপতি চরভাগা ইউনিয়ন ছাত্রদল।
পরিশেষে, মহান আল্লাহর কাছে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে মানুষের সেবা করার তৌফিক কামনা করেন তিনি।