আজ , , ,

গোসাইরহাটে অবৈধ দখলদার উচ্ছেদ, ফুটপাত মুক্ত

শরীয়তপুরের গোসাইরহাট বাজারকে যানজটমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর আনুমানিক সকাল ১০ ঘটিকার সময় গোসাইরহাট বাজারে এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভূমি) ও গোসাইটহাট পৌরসভার প্রশাসক শেখ নওশাদ হাসান। উপস্থিত ছিলেন গোসাইরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল আলিম মোল্লা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং উচ্ছেদ কার্যক্রমে সার্বিক সহায়তা প্রদান করে গোসাইরহাট থানা পুলিশ। বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হয়।
দীর্ঘদিন ধরে বাজারের প্রধান প্রধান সড়কগুলোকে দখল করে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনার কারণে বাজারে আসা সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে বাজারের গুরুত্বপূর্ণ অংশগুলো অবৈধ দখলমুক্ত হলো।
উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়ে গোসাইরহাট বাজারের ব্যবসায়ী আদি দেবনাথ-এর কর্ণধার সমরেশ দেবনাথ বলেন, ২০২২ ও ২০২৪ সালে বাজারে মারাত্মক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। কিন্তু ফুটপাতে ঘন ঘন দড়ি দিয়ে টানানো সামিয়ানা ও ত্রিপলের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এই ফুটপাতের কারণেই আমাদের সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগতে হয়।
বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল বয়াতি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, অবৈধ ফুটপাতের কারণে আমাদের মালবাহী গাড়ি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। পথচারীদের চলাচলেও চরম বিঘ্ন ঘটে। বাজারের প্রতিটি গলিরই এখন একই করুণ অবস্থা।
অন্যদিকে রাজিব নামের এক ভ্যান চালক বলেন, রাস্তা সংকুচিত হয়ে যাওয়ায় ভ্যান নিয়ে যাতায়াত করা খুবই কঠিন হয়ে পড়েছিল। আজকের এই অভিযানে আমরা স্বস্তি পাচ্ছি।
তবে অভিযানের বিষয়ে গোসাইরহাট বাজার ইজারাদার মো. নুর হোসেন খলিফা জানান, উচ্ছেদের বিষয়ে আমাদেরকে মৌখিকভাবে বলা হয়েছিল, তবে লিখিতভাবে কোনো নোটিশ দেওয়া হয়নি।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান বলেন, জুলাই ২৬ এর মিটিংএ বিষয়টি উত্থাপিত হয় এবং আমাদের মাননীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু স্যার এ বিষয়টি নিয়ে নিয়ে অবগত আছেন, জনস্বার্থে এবং বাজারের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে এটি আমাদের একটি ধারাবাহিক প্রক্রিয়া। বাজারকে নিরাপদ ও চলাচলের উপযোগি রাখতে এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
অভিযানের পর গোসাইরহাট বাজারের সাধারণ ব্যবসায়ি ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা বাজারকে স্থায়ীভাবে অবৈধ দখলমুক্ত রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

Share this news as a Photo Card


১৩ ডিসেম্বর ২০২৪

রাসেল’স ভাইপারের কামড় খেয়ে সাপ নিয়েই হাসপাতালে আক্রান্ত ব্যক্তি

www.hongkar.com |
dailyhongkar