আজ , , ,

ভেদরগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভেদরগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। ছবি-দৈনিক হুংকার।

সারা দেশের সাথে অনলাইনে সংযুক্ত হয়ে ভেদরগঞ্জ উপজেলায়ও নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় পর্যায়ে খুলনা স্টেডিয়াম থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভেদরগঞ্জ প্রান্তের উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল বাসার, সখিপুর থানার অফিসার ইনচার্জ মোফাজ্জল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম এ হামিদ, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, আসলাম মাঝি, সখিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজিব সরদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন নাহার বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গিয়াস উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার আবদুস ছোবাহান মুন্সিসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ।

Share this news as a Photo Card


০৩ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় পাশের হার শূণ্যে, চরম হতাশায় অভিভাবক মহল

www.hongkar.com |
dailyhongkar