আজ , , ,

হুইপ অপুর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জাজিরায় বিক্ষোভ মিছিল

হুইপ অপুর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জাজিরায় বিক্ষোভ মিছিল। ছবি- দৈনিক হুংকার।

জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর বিরুদ্ধে কুরুচিপূর্ণম বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাজিরা উপজেলা বিএনপির ও যুবদলের নেতাকর্মীরা।
রোববার (১ নভেম্বর) বিকেলে জাজিরা উপজেলার সামনে থেকে কেন্দ্রীয় যুবদলের কোষাধ্যক্ষ রোকনুজ্জামান তালুকদার রোকন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএনটি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের একটি কলরেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই কলরেকর্ডে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে নিয়ে বিভিন্ন ধরণের কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
তারা বলেন, দলীয় নেতার বিরুদ্ধে এ ধরণের বক্তব্য ও কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলাভঙ্গের পাশাপাশি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের শামিল। তাই বিষয়টি তদন্ত করে মাহবুব মোর্শেদ টিপু মাদবর ও লিটন মুন্সিকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি তাদের আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা।
কেন্দ্রীয় যুবদলের কোষাধ্যক্ষ রোকনুজ্জামান তালুকদার রোকন বলেন, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে নিয়ে যে কুৎসা রটানো হচ্ছে তার প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল। মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ডামুড্যায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করছেন। অনেকেই এই বিষয়টা না জেনে না বুঝে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর নামে কুৎসা রটনা করছেন। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু একটা নাম নয় তিনি একটা ব্রান্ড। তাই তার বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছেন তাদের দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

তথ্য ও সম্প্রচার স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে বিটিএসএফ চেয়ারম্যান কায়সার হাসানের শুভেচ্ছা বিনিময়

www.hongkar.com |
dailyhongkar