আজ , , ,

শরীয়তপুর জেলা মহিলা দলের সংবাদ সম্মেলন

শরীয়তপুর জেলা মহিলা দলের সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ। ছবি- দৈনিক হুংকার। 

শরীয়তপুর জেলা মহিলা দলকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি আল আসমাউল হুসনা।
শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি আল আসমাউল হুসনা এবং সাধারণ সম্পাদক শাহনাজ মৃধার যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে শরীয়তপুর জেলা মহিলা দল একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিল চলাকালীন সংগঠনের নেতাকর্মীদের অজান্তে বহিরাগত কেউ ভেতরে ঢুকে পড়ে এবং কিছু অনাকাঙ্খিত স্লোগান দেয়। তবে বিষয়টি নেতাকর্মীরা পুরোপুরি বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি দ্রুত স্থান ত্যাগ করে।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ দাবি করেন, এই ধরনের অনাকাঙ্খিত স্লোগানের সাথে শরীয়তপুর জেলা মহিলা দলের কোনো পর্যায়ের নেতাকর্মী জড়িত নন। উদ্দেশ্য প্রণোদিতভাবে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই একটি মহল অপপ্রচার চালাচ্ছে। সংগঠনটির পক্ষ থেকে এই ধরণের বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে শরীয়তপুর জেলা মহিলা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Share this news as a Photo Card


১৩ নভেম্বর ২০২৬

শরীয়তপুরের মেঘনায় ফেরিতে-বাল্কহেডের ধাক্কায় শিশু নিহত, আহত ২

www.hongkar.com |
dailyhongkar