আজ , , ,

শরীয়তপুরে এসডিএসের ৩৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শরীয়তপুরে এসডিএসের ৩৫ তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত অতিথিবৃন্দ। ছবি-দৈনিক হুংকার।

বেসরকারি উন্নয়ন সংস্থা শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির (এসডিএস) এর ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে দিনব্যাপী শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এর প্রধান কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এসডিএসের নির্বাহী কমিটির সভাপতি গওহার নঈম ওয়ারার সভাপতিত্বে ও এসডিএসের পরিচালক বি এম কামরুল হাসান বাদলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তাহসিনা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার রওনক জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুর রশিদ, এসডিএসের প্রতিষ্ঠাতা মজিবুর রহমান, নির্বাহী পরিচালক রাবেয়া বেগম, শরীয়তপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যক্ষ সিরাজুল ইসলাম, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন সরদার, জেলা তথ্য কর্মকর্তা মো. শাহীন মিয়া, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের উপপরিচালক মো. অহিদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারি পরিচালক রাসেল নোমান, শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি কে এম রায়হান কবির সোহেল, এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন এবং এসডিএসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় এসডিএসের দীর্ঘদিনের উন্নয়ন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এসডিএস শরীয়তপুরসহ বিভিন্ন এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন এবং আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ ধরণের উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। পাশাপাশি সংস্থার চলমান কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে উন্নয়ন মূলক উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Share this news as a Photo Card


১৪ অক্টোবর ২০২৬

মোংলায় চা বিক্রেতা আসমা হত্যার রহস্য উন্মোচন, আটক ২

www.hongkar.com |
dailyhongkar