শরীয়তপুর সদর উপজেলায় তৃণমূল প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন বাছাইয়ে নতুন কুঁড়ি (স্পোর্টস সিজন-২) ২০২৬ উদ্বোধন করা হয়েছে। ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩ টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের প্রতিটি উপজেলা ভার্চুয়ালে সংযুক্ত থেকে উপভোগ করে।
তৃণমূল পর্যায়ে ১০-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং রাষ্ট্রীয়ভাবে তাদের বিকাশের জন্য নতুন কুঁড়ি এক টেকসই প্লাটফর্ম তৈরী করা হচ্ছে। শুধু দাবার ক্ষেত্রে ৮-১৪ বছর বয়সী শিশুরা অংশ নিতে পারবে। ১০টি ইভেন্টের মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিশ।
শরীয়তপুর সদর উপজেলায় নতুন কুঁড়ির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু, শরীয়তপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আমিন রবিনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিশনের শিক্ষার্থী ও বিনোদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল খেলার মধ্য দিয়ে উদ্বোধনী খেলার উদ্বোধন করা হয়।