আজ , , ,

শরীয়তপুরে এম এন ইন্টারন্যাশনাল এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শরীয়তপুরে এম এন ইন্টারন্যাশনাল এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরে এম এন ইন্টারন্যাশনাল স্কলারশিপ-২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শরীয়তপুর সদর উপজেলার এম এন ইন্টারন্যাশনাল স্কুলের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিশতীনগর খানকায়ে চিশতীয়ার সাজ্জাদানশীন শাহজাদা সুফী সাইয়্যেদ গোলাম মোদাসসের মাওলা হোসাইনী চিশতী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক মানিক মোল্লা, সাংবাদিক রোকনুজ্জামান পারভেজ, হাইস্কুল শাখার প্রধান শিক্ষক জসিম উদ্দিন, প্রাইমারি শাখার প্রধান শিক্ষক বাবু সুশীল চন্দ্র দেবনাথসহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ১৫০ জন শিক্ষার্থীকে এম এন ইন্টারন্যাশনাল স্কলারশিপ-২০২৫ এর বৃত্তি প্রদান করা হয়। এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহিত করতে বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরণের আয়োজন শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা জোগাবে।
পরে বিদ্যালয়ের সার্বিক উন্নতি, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Share this news as a Photo Card


০১ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

www.hongkar.com |
dailyhongkar