আজ , , ,

ভোজেশ্বর ইউপি নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন সালাহউদ্দিন ছৈয়াল

ভোজেশ্বর ইউপি নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করছেন সালাহউদ্দিন ছৈয়াল। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম সালাহউদ্দিন ছৈয়াল। মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিন ৯ নভেম্বর দুপুরে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন প্রত্যাশী সালাহউদ্দিন ছৈয়াল বলেন, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শফিকুর রহমান কিরণ ও দল তাঁর দীর্ঘদিনের ত্যাগ এবং সাংগঠনিক কর্মকাণ্ডের মূল্যায়ন করবেন বলে আমি বিশ্বাস করি। তবে কিরণ ভাইয়ের সিদ্ধান্তই চূড়ান্ত। দলীয় মনোনয়ন পেলে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তিনি আরও বলেন, নির্বাচিত হলে ভোজেশ্বর ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং জননেতা শফিকুর রহমান কিরণের হাতকে শক্তিশালী করতে কাজ করবো, ইনশাআল্লাহ।
উল্লেখ্য, এসএম সালাহউদ্দিন ছৈয়াল এর আগে ভোজেশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নড়িয়া উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নড়িয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি। বিগত জাতীয় সংসদ নির্বাচনে তিনি মশুরা কেন্দ্রে ধানের শীষে সর্বাধিক ভোট দিয়ে উপজেলায় প্রথম হয়েছেন বলেও তিনি দাবী করেন।

Share this news as a Photo Card


০১ নভেম্বর ২০২৬

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিল

www.hongkar.com |
dailyhongkar