আজ , , ,

হুইপ অপু’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ভেদরগঞ্জে বিক্ষোভ সমাবেশ

জাতীয় সংসদের হুইপ অপু’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ভেদরগঞ্জে বিক্ষোভ সমাবেশে উপস্থিতির একাংশ। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরে কৃষি বিশ্ববিদ্যালয়ের জমির স্থান নির্ধারণ নিয়ে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি’র বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক অপপ্রচারের প্রতিবাদে ভেদরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে উপজেলার ত্রিরিঙ্গির মোড় থেকে বিক্ষোভ শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান তালুকদার রতন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, আসলাম মাঝি, ভুট্টো মজুমদার, বিএম মোস্তফা, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক তালুকদার সহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, যারা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনকে কেন্দ্র করে তার বিরুদ্বাচারণ ও বিরূপ মন্তব্য করেন তাদের দাতভাঙ্গা জবাব দেয়া হবে। সমালোচনা করা ভালো, তবে না বুঝে করে তৃতীয় পক্ষকে সুযোগ করে দেয়া কারো জন্যই মঙ্গল জনক নয়।
সাধারণ মানুষ আজ যা দেখি, তা একজন নেতা অন্তত ২০ বছর পূর্বের চিন্তা করেন। তাই অপু ভাই যে চিন্তায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে তা আজ কারো দৃষ্টিতে তার স্বার্থের বিরুদ্ধে গেলেও ভবিষ্যতে সমগ্র শরীয়তপুরবাসীর জন্য মঙ্গল জনক হবে।
আমরা শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় চাই। তবে এ নিয়ে বিতর্ক ও সমালোচনা করে বাস্তবায়ন কাজ বাধাগ্রস্ত করলে সচেতন শরীয়তপুর বাসী কাউকেই ক্ষমা করবেনা। তারা টিপু মাদবর ও লিটন মুন্সির বিচার দাবী করেন।
বক্তারা আরো বলেন, আমরা বিশ্বাস করি অপু ভাই রাজনৈতিক সচেতন। তাই শরীয়তপুরের সর্বসাধারণ তার সিদ্ধান্তের সাথে আছে। মনে রাখবেন সদর উপজেলাই শরীয়তপুর নয়। নলমূড়ি থেকে কাঁচিকাটা। আর তারাবুনিয়া থেকে চন্দ্রপুর হচ্ছে শরীয়তপুর।

Share this news as a Photo Card


০৬ আগস্ট ২০২৬

শরীয়তপুরে মসজিদের ইমামের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি মুসল্লীদের

www.hongkar.com |
dailyhongkar