জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় ২০২৬-২৭ অর্থবছরে বর্তমান সরকার ঘোষিত অগ্রগতি কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বড় কৃষ্ণনগর সরকারি কলেজ মিলনায়তনে জেলা তথ্য অফিস শরীয়তপুরের ব্যবস্থাপনায় রোববার (২২ নভেম্বর) সকাল ১০.৩০ টায় ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত ফ্যামিলি সমাবেশে জেলা তথ্য অফিসার শাহিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় কৃষ্ণনগর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ দাদন মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, পরিমল চন্দ্র কির্ত্তনীয়া, সহকারি অধ্যাপক মোঃ আবুল কালাম, মোহাম্মদ শাহ আলম, বিকাশ বিশ্বাস ও প্রভাষক মাহমুদুল হাসান, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পযার্য়) জাজিরা উপজেলা কো-অরডিনেটর সাথী আক্তার।
বক্তারা সরকার ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, নারীর জন্য গাড়ি, পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন কার্যক্রম, হাম ও ডেঙ্গু প্রতিরোধ, গুজব ও অপতথ্য প্রতিরোধ, মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহ প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।