মেলা, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শরীয়তপুরে ৫৫ তম সমবায় দিবস পালিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা সমবায় কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তাহসিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রাশেল, সদর উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান।
বক্তব্য রাখেন, সমবায়ী আলহাজ্ব সিরাজুল হক মোল্যা, সমবায়ী ইউনিয়নের সভাপতি মাহাবুব আলম তালুকদার। এ সময় শরীয়তপুর প্রেসক্লাব সভাপতি আবুল হোসেন সরদার সহ জেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।