“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকালে শরীয়তপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) শরীয়তপুর সার্কেলের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কর্মসূচিতে নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, দক্ষ চালক দিয়ে যানবাহন চালানো এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তাহসিনা বেগম। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া ইসলাম সীমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জাকারিয়া রহমান, বিআরটিএ শরীয়তপুর সার্কেলের পরিদর্শক ও সহকারি পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) মোঃ শামসুদ্দিন আহমেদ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নিরাপদ সড়ক গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও দায়িত্বশীল আচরণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।