আজ , , ,

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের কাছাকাছি শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে স্থানে স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের জনগণ। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার পালং ইউনিয়নের কানার বাজারে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে। একযোগে বিক্ষোভ মিছিল করেছে তুলাসার, ডোমসার ইউনিয়ন সহ সদর উপজেলার বিভিন্ন স্থানে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা সরদার একেএম চাঁন মিয়া। এসময় শরীয়তপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সিদ্দিক বেপারী, পালং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম ফকির, যুবদল নেতা মিন্টু খান, আফজাল সরদার, পারভেজ খলিফা, সাগর বেপারী সহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ, শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে আন্দোলনকারীরা প্রায় ৩০ মিনিট শরীয়তপুর-ডামুড্যা-ভেদরগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। এতে যান চলাচল ব্যহত হয়।
বিক্ষোভ মিছিল শেষে যুবদলের সাবেক নেতা লিটন মুন্সী বলেন, ২০২৩ সালে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন পাস হওয়ার পর শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ও নড়িয়া উপজেলার নশাসন এলাকাকে বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে ডামুড্যা উপজেলার প্রস্তাবিত স্থানটি জেলার এক প্রান্তে অবস্থিত। সেখানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন, চিকিৎসা, টিউশন ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়বে। শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা সদরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থানের দাবি জানাচ্ছি।
জেলা বিএনপি নেতা সরদার একেএম চাঁন মিয়া বলেন, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় শুধু কোনো নির্দিষ্ট এলাকার মানুষের জন্য নয়, এটি পুরো জেলার শিক্ষার্থী ও জনগণের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। তাই জেলার সর্বস্তরের মানুষের যাতায়াত ও নাগরিক সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা সদর অথবা এর আশপাশে বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা প্রয়োজন। এতে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি আবাসন, চিকিৎসা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা সহজ হবে।

Share this news as a Photo Card


৩১ আগস্ট ২০২৬

শরীয়তপুরে সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ পরিদর্শনে এমপি সাইদ আহমেদ আসলাম

www.hongkar.com |
dailyhongkar