আজ , , ,

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা সদরে স্থাপনের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

শরীয়তপুর কৃষি বিশ^বিদ্যালয় জেলা সদরে স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরে বা তার কাছাকাছি শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু মাদবরের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সদর, নড়িয়া ও জাজিরাসহ জেলার বিভিন্ন উপজেলার কয়েক হাজার মানুষ অংশ নেন।
২৮ অক্টোবর বুধবার বেলা ১১টার দিকে শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে উচ্চ শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি কৃষি গবেষণা, কর্মসংস্থান সৃষ্টি ও জেলার অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। তবে বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণের ক্ষেত্রে শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াত, আবাসন, চিকিৎসা, নিরাপত্তা এবং প্রয়োজনীয় নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
বক্তারা আরও বলেন, জেলা শহরের কাছাকাছি শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হলে জেলার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে। জীবনযাত্রার মানও সহজ হবে। পাশাপাশি যোগাযোগব্যবস্থা ও অন্যান্য নাগরিক সুবিধা কাজে লাগিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করাও তুলনামূলক সহজ হবে।
বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত নতুন ¯’ানটি ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার সীমান্তবর্তী চরাঞ্চলে হওয়ায় সেখানে যাতায়াত, আবাসন ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ তৈরি হতে পারে। তাই কোনো নির্দিষ্ট এলাকার স্বার্থকে প্রাধান্য না দিয়ে পুরো জেলার মানুষের সুবিধা, যোগাযোগব্যব¯’া এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের বিষয় বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের ¯’ান নির্ধারণের দাবি জানান তাঁরা।
সমাবেশে মাহাবুব মোর্শেদ টিপু মাদবর বলেন, “শরীয়তপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে আলোচনার সময় শরীয়তপুর সদর সংলগ্ন কোটাপাড়া ব্রিজের ওপারে একটি স্থান নির্ধারণ করা হয়েছিল। শিক্ষার্থীদের যাতায়াত, আবাসনসহ সার্বিক বিষয় বিবেচনা করেই স্থানটি নির্ধারণ করা হয়েছিল।
তিনি আরও বলেন, ইদানীং আমরা শুনতে পাচ্ছি, শরীয়তপুর সদর থেকে দূরে ডামুড্যায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। সেখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের বিভিন্ন সমস্যায় পড়তে হতে পারে। আমরা চাই, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা সদরের কাছাকাছি কোনো সুবিধাজনক স্থানে প্রতিষ্ঠা করা হোক।
কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয়টি পূর্বনির্ধারিত ¯’ানে প্রতিষ্ঠার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। একই সঙ্গে জেলার সর্বস্তরের মানুষের প্রত্যাশা ও শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

 

Share this news as a Photo Card


৩১ আগস্ট ২০২৬

শরীয়তপুরে সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ পরিদর্শনে এমপি সাইদ আহমেদ আসলাম

www.hongkar.com |
dailyhongkar