শরীয়তপুরে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক তাহসিনা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার রওনক জাহান। এ ছাড়া বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন সরদার, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর প্রতিনিধি মো. মজিবুর রহমান এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বিপ্লব আমাদের স্বাধীনতা ও সারভৌমত্ব রক্ষা বিপ্লব। এ দিনে সিপাহী ও জনতা মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করেন। আর সে দিন শহীদ জিয়া দেশের হাল ধরেছিলেন বলেই আজও বাংলাদেশ স্বাধীন সার্বোভৌম দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়িয়ে আছে। তা না হলে আমাদের ইতিহাস ভিন্ন হতো।
আলোচনা সভা শেষে বিকেলে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।