আজ , , ,

ডামুড্যায় যৌথ বাহিনীর অভিযান মাদকসহ আটক ২

শরীয়তপুরের ডামুড্যায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ও নগদ টাকা সহ ২ মাদক কারবারি কে আটক করা হয়েছে।
বুধবার (২৮ ফ্রেব্রুয়ারি) সকালে তাদের আটক করে থানা পুলিশ হেফাজতে পাঠানো হয়।
আটককৃতরা হলেন, ডামুড্যার গরোয়া গ্রামের মৃত সিরাজ হাওলাদার ছেলে লিটন হাওলাদার (৪৫) ও তার স্ত্রী মুক্তা বেগম (৪০)। তাদের কাছে ১৫৩০ পিচ ইয়াবা, তিন কেজি গাঁজা ও নগদ ৫১ হাজার ৪০ টাকা পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ এর যৌথ উদ্যোগে উপজেলার গরোয়া গ্রামে অভিযান চালানো হয়। প্রথমে মাদক সহ লিটন হাওলাদারের কে পরে তার স্ত্রী মুক্তা বেগমকে আটক করে তারা।
এ বিষয়ে ডামুড্যা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক বলেন, রাতে যৌথ বাহিনীর অভিযানে একজন পুরুষ ও একজন নারী গ্রেফতার করা হয়েছে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের কাছে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ডামুড্যায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar