আজ , , ,

শরীয়তপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন

শরীয়তপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। ছবি-দৈনিক হুংকার।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে শরীয়তপুর জেলা যুবদল বণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে দলীয় নেতাকর্মীরা খন্ডখন্ড মিছিল নিয়ে শরীয়তপুর পৌর অডিটরিয়ামের সামনে মিলিত হয়। পরে বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শরীয়তপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড. মৃধা নজরুল কবির এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন ফকির, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার, জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো: আব্দুস সালাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তাুলকদার, যুবদলের কেন্দ্রীয় নেতা আব্দুল জব্বার খান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হাজী মোঃ মোজাম্মেল হক মিন্টু সওদাগর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক বাদল, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম।

Share this news as a Photo Card


১৩ অক্টোবর ২০২৬

নিষেধাজ্ঞার মধ্যেই জাজিরার পদ্মা পাড়ে প্রকাশ্যে মা ইলিশ বিক্রি

www.hongkar.com |
dailyhongkar