আজ , , ,

ডামুড্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ডামুড্যায় বিশ^ হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়ার প্রদর্শনে অংশ অংশগ্রহণকারীরা। ছবি- দৈনিক হুংকার।

শরীয়তপুরের ডামুড্যায় “হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
‎সকালে একটি র‌্যালি উপজেলা পরিষদের কার্যালয় চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ওই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতনামূলক ও স্বাস্থ্যসম্মত ভাবে হাত ধোয়ার প্রদর্শন করে রেডক্রিসেন্ট সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন আইয়ুবীর সভাপতিত্বে ও জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ জাহিদ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহ আলম ছিদ্দিকী, আলহাজ্ব আব্দুর রাজ্জাক নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদ হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Share this news as a Photo Card


৩১ আগস্ট ২০২৬

শরীয়তপুরে সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ পরিদর্শনে এমপি সাইদ আহমেদ আসলাম

www.hongkar.com |
dailyhongkar